1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চিতলমারীতে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে-কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জেলা প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীতে নুরইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে নির্মমভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ নির্মমতার ঘটনা ঘটে। আহত নুর ইসলাম শেখ ওই বাজারের সিমেন্ট ব্যবসায়ী ও চর চিংগড়ী গ্রামের বৃদ্ধ মুনছুর আলী শেখের ছেলে। রাতে তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহতকে দেখতে রাতেই বিএনপি নেতারা হাসপাতালে ছুটে যান।

আহত নুর ইসলাম শেখের বাবা মুনছুর আলী শেখ সাংবাদিকদের জানান, তাঁর ছেলে নুর ইসলাম চর চিংগড়ী বাজারে সিমেন্টের ব্যবসা করে এবং বিএনপি কর্মি। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেলে চর চিংগড়ী বাজারে প্রকাশ্যে দিবালোকে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫-২০ জন লোক নুরইসলামকে নির্মমভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি তাঁর ছেলের উপর এহেন বর্বরতার বিচার দাবী করেন।

মোস্তফা ফকির ও ইকবাল হোসেন মারপিটের কথা অস্বীকার করে বলেন, ‘নুর ইসলাম শেখকে কলাতলা ইউনিয়নের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারপিট করা হয়েছে। তবে আমরা এ ঘটনার সাথে জড়িত নই।’

চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাদের একজন বিএনপি কর্মিকে সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেছে। আমরা চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।’

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, রাতে আহত নুরইসলাম শেখকে জরুরী বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার (২০ জুলাই) দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা আহতর খোঁজ-খবর নিয়েছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park