1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার আড়ংঘাটা বাইপাসে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার আড়ংঘাটা বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) সকালে আড়ংঘাটা বাইপাসে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত বৃদ্ধার নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তিনি খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ার বাসিন্দা জাহাঙ্গীরের নানি বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যানবাহন বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।আড়ংঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park