1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জামায়াতের জাতীয় সমাবেশ আজ, ভোর থেকেই নেতাকর্মীদের ঢল

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ফজরেই পূর্ণ হয়ে গেছে মহাসমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।এর আগে অনেকেই রাতে সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। সন্ধ্যায় উদ্যানের মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে কোনো ‘প্রধান অতিথি’ রাখা হয়নি। তাদের দাবি, জামায়াত আয়োজনের উদ্যোক্তা হলেও এটি সব দল-মত-ধর্মের মানুষের জন্য উন্মুক্ত একটি সমাবেশ—এ কারণেই স্টেজে নির্দিষ্ট কোনো অতিথিকে রাখা হয়নি।সরেজমিনে দেখা গেছে, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর দিকে অগ্রসর হচ্ছেন। অনেকের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত পতাকা ও ব্যানার। অনেকে সাদা গেঞ্জি পরে এসেছেন, যেখানে লেখা ছিল—‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।ঢাকার বাইরে থেকে আগত একদল কর্মী বলেন, “সমাবেশ শনিবার সকাল থেকেই শুরু হবে বলে আমরা যানজট ও সময় বাঁচাতে একদিন আগেই চলে এসেছি।”দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মাঠ ব্যবস্থাপনা, প্রবেশপথ নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য নিয়োজিত থাকবে ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park