1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে জুয়েলার্স সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জ স্বর্ণকার পট্টি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এ সময় জেলা বাজুসের উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, সভাপতি তপন নাগ, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহ-সম্পাদক শ্যামল ঘোষ, অর্থ সম্পাদক সমর সরকার সহ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।শোভাযাত্রা শেষে রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত বক্তব্যে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বাজুসের উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু বলেন, স্বর্ণ শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় খাত। বাজুস দীর্ঘ ৬০ বছর ধরে এই শিল্পকে সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। আমরা চাই মানিকগঞ্জের স্বর্ণ শিল্প আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক হোক।এ সময় তিনি বাজুসের সকল সদস্য ও অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park