1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাটুরিয়ায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের ছোবলে স্বপ্না আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশা ডহুরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত স্বপ্না আক্তার ওই গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। স্বপ্নার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্বপ্নার শ্বাশুড়ি আসমানী বেগম জানান, সকালবেলা রান্না শেষে স্বপ্না ঘষি আনতে রান্নাঘরের পাশে রাখা মাচায় ওঠেন। ঘষি নিতে গিয়ে হঠাৎ একটি সাপ তাঁর হাতে ছোবল দেয়। ছোবল খেয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁর হাতের কনুইয়ের ওপর দড়ি বেঁধে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী বলেন, “সকালেই মৃত্যুর খবর পেয়েছি। পরে পরিবার মাচা থেকে সাপটি খুঁজে পিটিয়ে মেরে ফেলে। তবে তাঁরা পুলিশকে বিষয়টি জানায়নি।”সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”নিহত স্বপ্নার ছেলে সৌরভের বয়স ১২ বছর এবং মেয়ে সুমাইয়ার বয়স ১৪ বছর বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park