1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গোয়েন্দা তথ্য থাকলেও গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, গোপালগঞ্জের ঘটনা এখন পুরোপুরি শান্ত। বুধবারের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। সরকারের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park