1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কুয়েটে বিধিবহির্ভূত নিয়োগসহ অভিযোগ তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বিগত এক বছরে বিধি বহির্ভূত নিয়োগসহ বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির আহবায়ক হলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (প্রশাসন) বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, সদস্য সচিব কমিশনের উপ-সচিব (লিগ্যাল) (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশাসন বিভাগ, নুরনাহার বেগম শিউলী, সদস্য কমিশনের সচিব ড. মোঃ ফখরুল ইসলাম।

এছাড়া কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক সেহজাদ রিফাত সিয়ামকে তদন্ত কমিটিকে সচিবিক সহায়তা প্রদানের দায়িত্ব প্রদান করা হয়।

গঠিত কমিটিকে বর্ণিত বিষয়ে তদন্তপূর্বক আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) কমিশনের ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ড. মোঃ মাহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয় তদন্তের স্বার্থে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যেকোনো নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করাসহ তার অনুলিপি সংগ্রহ করতে পারবে এবং কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিচুর রহমান ভূঁইয়া খুলনা গেজেটকে বলেন, ‘আমরা অফিসিয়াল ভাবে তদন্ত কমিটির কোন অনুলিপি পাইনি। খুব দ্রুতই আমরা উপাচার্য নিয়োগ পেতে যাচ্ছি। সেক্ষেত্রে উপাচার্যের নির্দেশক্রমে তদন্ত কমিটিকে সহায়তা করব। আর উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আমরা তাদেরকে তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park