1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভালুকায় মা-সহ দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ এক মাকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের টিএনটি রোডের একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)।ভালুকা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার সকালে কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মা ও দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park