1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাতক্ষীরা কলারোয়ায় বিধবা এক নারীর বসতভিটা ভাংচুর হত্যার হুমকি ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দেয়াড়া জানখা গ্রামের বিধবা এক নারীর বসতভিটা ভাংচুর, তাকে ও তার ছেলে শাহ জামান রাজকে হত্যার হুমকি এবং বাড়ি ঘর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাযায় গত জুন মাসের ২৭ তারিখ বেলা ১১ টার দিকে রেহেনা বেগমের স্বামী মৃত শাহ আলম গাজীর চাচাতো ভাই ও তার বখাটে ছেলেরা এই হামলা ও ভাংচুর চালায়।এতে রেহেনা বেগম ও তার ছেলে রাজ অস্রড হন। এ ঘটনার পর থেকে রেহেনা বেগম তার সন্তানদেরকে নিয়ে নিরাপত্তা হিনতায় ভূগছেন।এদিকে নিজের জীবনের নিরাপত্তা, প্রিয় সন্তান ও তার স্বামীর রেখে যাওয়া বসতভিটা রক্ষার্থে রেহেনা বেগম কলারোয়া থানায় উপস্থিত হয়ে গত ২৭ জুন ২০২৫ তারিখে একটি জিডি করেন, যার নম্বর ১২৩০।বসতবাড়িতে ঢুকে টয়লেট ভাংচুর সহ গাছ পালা কেটে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেলেও অজ্ঞাত কারণে পুলিশ এখনো সরেজমিনে গিয়ে একবারের জন্য হলেও চোখের দেখার সময় পাননি।এদিকে থানায় জিডি করার পর থেকে রেহেনা বেগমের বসত বাড়ির ভিতর অভিযুক্তরা যত্রতত্র প্রবেশ করে তাদের গাছপালা কাটা সহ ঘরের ভিতর গরু ছাগল বাধার ঘটনাও ঘটিয়েছে।অভিযোগ রয়েছে জোর পূর্বক এসব করছেন তার স্বামীর আপন চাচাতো ভাই ও ভাইপোরা।এ সকল অত্যাচার ও নির্যাতন করছে শুধু মাত্র বসতভিটা ও জায়গাজমি ফেলে রেখে তারা যাতে অন্যত্র চলে যায়, এমন অভিযোগ রেহেনা বেগমের।তিনি জিডিতে যাদের নাম উল্লেখ করেছেন তারা হলেন তার স্বামীর চাচাতো ভাই মো: মোশারফ হোসেন, আব্দুস সত্তার গাজী, ইয়াসিন আলী গাজী,উভয় পিতা মৃত ইউসুফ আলী গাজী। ভাইপো সুমন ও আরাফাত, পিতা খলিলুর রহমান, আশরাফুল ইসলাম পিতা মোশারফ হেসেন,সাকিব পিতা আব্দুস সত্তার, জাফর,পিতা রওশন আলী গাজী প্রমুখ।এ বিষয়ে কলারোয়া থানায় যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা সজিব বালা জানান আমি কোর্টের অনুমতির জন্য প্রেয়ার দিয়েছি অনুমতি এলে যাব।এই ধরনের ঘটনা তদন্ত করতে গেলে কোর্টের অনুমতি লাগে। তবে দু-একদিনের মধ্যে তিনি সরেজমিনে  যাবেন বলে জানান এই প্রতিবেদককে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park