1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।রবিবার (১৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন । রায়ে বলা হয়, ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির দৈনিক দিগন্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত্যুদণ্ড প্রাপ্ত, আনোয়ার হোসেন ওরফে আনু, যশোর জেলার কতোয়ালী মডেল থানার নওদাগ্রাম ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে।মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী বাবা ও মায়ের সঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দশড়া গ্রামের ভাড়াটিয়া বাসায় বসবাস করত। আসামি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঘুমন্ত অবস্থায় থাকা ৯ বছর বয়সী মেয়েকে মুখ চেপে ধরে তাকে খাট থেকে নামিয়ে মেঝেতে ফেলে জোরপূর্বক তার পরনের কাপড় খুলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।এই ঘটনায় ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীর মা মোছা. আছমা বেগম মানিকগঞ্জ সদর থানায় স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত।আদালতে হাজির আসামির কাছে অভিযোগপত্র পাঠ করে বিস্তারিত ব্যাখ্যা করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। দীর্ঘ শুনানিতে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park