1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরাসন কল্পে ফুলতলা উপজেলা বাসীর সাথে লবির মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। ডুমুরিয়া-ফুলতলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে,১০ ই জুলাই দুপুর ১২ টায় ফুলতলা ইউনিয়ন কার্যালয় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময়ে সভার আয়োজন করা হয়।উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, ডুমুরিয়া-ফুলতলা (খুলনা– ৫) আসন থেকে বিএনপি’র সংসদ সদস্যে মনোনয়ন প্রত্যাশী আলী আজগর লবী, এবং প্রধান বক্তা, ইবাদুল হক রুবায়েদ (আহব্বায়ক) খুলনা জেলা যুবদল সহ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের, এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডুমুরিয়া ও ফুলতলা (খুলনা -৫) উপজেলার গণমানুষের ভাগ্য উন্নয়ন, বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস, নদী এবং ঘের দখলের মত ভূমি দস্যদের উচ্ছেদ করে ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা কে আধুনিক বসবাসযোগ্য এলাকায় হিসেবে গড়ে তোলা হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ডুমুরিয়া, ফুলতলা (খুলনা– ৫) আসন থেকে বিএনপি’র সংসদ সদস্যে মনোনয়ন প্রত্যাশী আলী আজগর লবী আরও বলেন,বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসন সহ ফুলতলার কৃষি ব্যাংকের সুদ মওকুফ ও এলাকার একমাত্র উপার্জনের মধ্যমনি বিল-ডাকাতিয়ার স্থায়ী জলাবদ্ধতা নিরসন সহ এলাকার মানুষের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য বিএনপি’র পক্ষ থেকে সব রকম কার্যকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজনে বিভাগীয় কমিশনার এর সাথে মতবিনিময় করে এর যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি বলেন সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় ভূমিদস্য নদী দখল করে, ঘের তৈরি করে কৃত্রিম সংকট তৈরি করে, বিল ডাকাতি আর জলবদ্ধতা তৈরি করে যার ফলে ২০০৯ সাল থেকে অধ্যবধি অতিবৃষ্টি, অনা-বৃষ্টি মাছের মোরগ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকগন সর্বস্বান্ত হয়ে গেছে।পাশাপাশি অনতিবিলম্বে কৃষি ব্যাংকের সুদ মওকুফের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন বলে তিনি জানান।তিনি আরো জানান ডুমুরিয়া ফুলতলা সন্ত্রাস দমনে ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুস্থ সুন্দর অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি ডুমুরিয়া এবং ফুলতলা বাসীর কাছে সার্বিক সহযোগিতার আশা রাখেন।তিনি বলেন ভোটার বিহীন নির্বাচন বাংলার মাটিতে আর হবে না। শিল্প অধ্যুষিত এলাকা আটরা এবং শিরোমনি এলাকার বন্ধকৃত মিল কল কারখানা, সহ সকল শিল্প প্রতিষ্ঠানের প্রাণচাঞ্চল্য ফিরি আনার জন্য কার্যকার ব্যবস্থা গ্রহণ করা হবে, কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে না।শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park