
নিজস্ব প্রতিবেদক।। খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন,মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভিতর এমন ধারণা সৃষ্টি হয়েছে।কারন এ সেক্টর থেকে পরিবহণ নেতারা প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করছে, এ তকমা থেকে বের হয়ে আসতে হবে।পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তদের পরিবার এই জীবিকার উপর নির্ভরশীল। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সকলকে শক্ত পদক্ষেপ নিতে হবে।বুধবার ৯ জুলাই সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশেষ সাধারণ সভা এবং প্রয়াত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।বক্তব্য রাখেন, সেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বদরুল আণাম খান, জাকির ইকবাল বাপ্পি, কাজী মহিদুল ইসলাম প্রমূখ।