1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় সার্কিট হাউজ মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।।খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন সোমবার (৭ জুলাই) বিকালে সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সুবজ প্রাণবন্ত এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবুজ বিপ্লবের বিকল্প নেই। এই বিপ্লবের সফলতা আনতে অবশ্যই গাছ লাগাতে হবে। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই পরিবেশের ভ্যারসাম্য রক্ষা পাবে।তিনি বলেন, সরকারি ভূমিগুলোতে বনায়ন করে পরিবেশরক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের এ অঞ্চল পরিবেশগত ঝুকির মধ্যে রয়েছে। বনের গাছ যেন অযথা কাটা না হয় সে দিকে নজর দিতে হবে। সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বন সংরক্ষক ইমরান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজ্জামান ও নাসারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বক্তৃতা করেন।স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।মেলায় মোট ৬১টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই মেলা তিন সপ্তাহ পর্যন্ত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park