1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙ্গন,আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর ঘাট এলাকার পদ্মা সেতু রক্ষা বাঁধে হঠাৎ করে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। এতে বিলীন হয়ে গেছে একাধিক বসতঘর ও দোকানপাট, আতঙ্কে এলাকাবাসী।সোমবার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে হঠাৎ করে পদ্মা সেতু থেকে দুই কিলোমিটার ভাটিতে সাত্তার মাদবর ঘাট এলাকায় এ ভাঙ্গন শুরু হয়।ভাঙ্গনে বাঁধের প্রায় আড়াইশো মিটার বিলীন হয়ে যায়। হঠাৎ ভঙ্গনে প্রায় দশটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাচঁটি বসতবাড়ি নদী গর্ভে চলে যায়। ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীরা। ভাঙ্গনের শিকার পরিবার ও ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান অনত্রে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে।শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে ১১০ কোটি টাকা ব্যায়ে জাজিরার পদ্মা সেতু ল্যান্ডিং পয়েন্ট থেকে সাত্তার মাদবর ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত ২ কিলোমিটার ভাটিতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।গত বছরের (৩ নভেম্বরে) সাত্তার মাদবর ঘাট জিরো পয়েন্ট এলাকায় বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে। এবছর বাঁধটির সংস্কারে দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। দুই কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে বালু ভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।গত (৭ জুন) ভোররাতে সংস্কার করা বাঁধের ১০০ মিটার অংশসহ পাশের আরও একটি স্থানে ভাঙন শুরু হয়। এক দিনের মধ্যে বাঁধের ২৫০ মিটার অংশ নদীতে তলিয়ে যায়।সোমবার বিকাল ৪টার দিকে আবার হঠাৎ করে মাঝিরঘাট বাজার সহ বাধেঁ তীব্র ভাঙ্গন শুরু হয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য জলিল সরদার বলেন, ‘আজ বিকাল সাড়ে ৩টার দিকে সাত্তার মাদবর ঘাট এলাকায় হঠাৎ ভাঙ্গন শুরু হয়েছে। এতে এ পর্যন্ত পদ্মাসেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার বিলীন হয়ে গেছে এবং প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙ্গনের শিকার হয়েছে। লোকজন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছে।’ভাঙ্গনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, ‘হঠাৎ ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এসে পদ্মার ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখলাম। এখানে বাঁধের বেশকিছু অংশ নদীগর্ভে চলে গেছে। অনেক দোকানপাট ও বসত বাড়ি ভাঙ্গনের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করে তাদের সরকারি সাহায্য সহযোগিতা ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park