1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত তাজিয়া মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট।।পবিত্র আশুরা উপলক্ষে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত রাজধানী ঢাকার তাজিয়া মিছিল। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা শুরু করে।

শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ এই শোক মিছিলে অংশ নেন। তারা সবাই কালো পোশাকে পরে, হাতে প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও কারবালার স্মৃতিচিহ্ন নিয়ে যোগ দেন মিছিলে। মুখে মুখে ধ্বনিত হয় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে মিছিলে অংশ নেওয়া অনেককে শোকে মাতম করতেও দেখা গেছে।
তাজিয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা। পুরো পথে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সোয়াত ও ডিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। এছাড়া দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও দেখা যায়।মিছিলে অংশ নেওয়া মোহাম্মদ সাকিল বলেন, এই দিনটি কেবল ইতিহাস নয়, আত্মত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। ইমাম হোসেনের জীবন থেকে আমরা ত্যাগ ও সত্যের পথে থাকার শিক্ষা পাই।আরেক অংশগ্রহণকারী নাসরিন আক্তার বলেন, শোকের দিন হলেও আমাদের এই জমায়েত ইমামদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম এই ইতিহাস বহন করে চলেছি। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের এই মিছিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park