1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

নকল ত্বক ফর্সাকারী জুস বিক্রি: মানিকগঞ্জে ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।গায়ের রঙ ফর্সা করার নামে নকল জুস ও প্রসাধনী বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২ জুলাই) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের “জিসান কসমেটিকস” দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।ভুক্তভোগী এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল ও রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়। দোকান মালিক এসব পণ্যের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তিনি ফেসবুক ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যকে থাই ও কোরিয়ান বলে প্রচার করে বিক্রি করতেন।২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, “ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park