1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঐক্য বজায় রাখার আহবান খালেদা জিয়ার

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

দিগন্ত প্রতিবেদন।।দেশবাসীকে ঐক্য বজায় রেখে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বীরদের জীবনের বিনিময়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জুলাই-আগষ্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন, জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park