1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে এসি রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।শোকর‌্যালি,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে পালিত হয়েপমছে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রবিউল করিম কামরুলের ৯ ম শাহাদত বার্ষিকী।আজ (১ জুলাই) মঙ্গলবার সকালে রবিউল করিম প্রতিষ্ঠত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল প্রাঙ্গণ থেকে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ রবিউল ইসলাম কামরুলের কবরস্থানের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কামরুলের পরিবার ও তার প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লুমস এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয় ব্লুমস প্রঙ্গনে। আলোচনা সভায় ব্লুমসের সভাপতি জি আর শওকত আলীর সভাপতিত্বে ও ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন শহীদ রবিউলের সহধর্মিনী উম্মে সালমা, মানিকগঞ্জে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদ রবিউলের ছোটভাই শামসুজ্জমান শামস, দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, সাভারে কর্মরত দৈনিক কালবেলা ও বেসরকারি এখন টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া, স্থানীয় শরিফুল ইসলাম নীরু প্রমূখ।২০১৬ সালের এই দিনে হলি রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন মানিকগঞ্জের কাটিগ্রামের সন্তান রবিউল করিম কামরুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park