1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

যশোরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই প্রকৌশলীসহ নিহত-৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

যশোর থেকে জীবন রহমান।। যশোর শহরের সার্কিট হাউজপাড়ার বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে নীচে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

তাদের মরদেহ এখন জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করছেন।

স্থানীয়রা জানিয়েছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের কাজ করছে সার্কিট হাউস রোডে। ওই ভবন নির্মাণের দেখভাল করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান (৩৫)। তার বাড়ি কুষ্টিয়ায়। তার সহযোগী ছিলেন প্রকৌশলী আজিজুল ইসলাম (৩৮), তার বাড়ি দিনাজপুর ও শ্রমিক নুরু (৪৫), তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সাথে আরও কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।

এদিন সকাল থেকেই তারা ভবনের কাজের তদারকি করছিলেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ছয়তলার কার্নিশ ভেঙে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু।

এ বিষয়ে স্হানীয় বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ জানিয়েছেন, ভবনটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছে। ভবন নির্মাণের কারণে ওই সড়কটি দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন ।

এরপর সকালেই ঘটে গেল চরম দুর্ঘটনা। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছাত্র ছায়ায় গড়ে উঠেছিল। তিনি বলেন, বিল্ডিংটি এখনই সিল করে দেয়া উচিত।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টির খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park