1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ শহরে ট্রাকচাপায় সৈয়দ মো. আদনান (৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে শহরের খন্দকার ল’ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।আদনান কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার পর রিকশায় করে বাসায় ফিরছিল সে। খন্দকার ল’ কলেজের সামনে পৌঁছালে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা আদনান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আদনানের বাড়ি ঘিওর উপজেলার বাঠইমুড়ী গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম ওরফে আরিফ, মায়ের নাম সীমা আক্তার।দুই ভাইবোনের মধ্যে আদনান ছিল ছোট।ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাকটি আটক করে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park