
ক্রাইম রিপোর্টার।।খুলনা খালিশপুর ক্লিনিকে অপারেশন করতে গিয়ে এক নারীর মৃ/ত্যু হয়েছে।৫০ বছর বয়সী ওই নারী পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ভুগছিলেন।অপারেশনের জন্য ক্লিনিক কর্তৃপক্ষ তার পরিবার থেকে ২৫ হাজার টাকা নেন।অভিযোগ রয়েছে, অপারেশনের সময় চিকিৎসকের ভুলের কারণে জটিলতা তৈরি হয়।অপারেশন শেষে তাকে ওয়ার্ডে নেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে।অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই তিনি মা/রা যান।পরিবারের সদস্যরা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।ঘটনার পর ক্লিনিকে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।এ ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।