1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

খুলনার দৌলতপুরে জুট প্রেস ইউনিটের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগরীর দৌলতপুরে “বাংলাদেশ জাতীয় শ্রমিক দল ও দৌলতপুর জুট প্রেস ইউনিটের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৩ জুন সোমবার রাত ৮টায় খুলনা মহানগরীর দৌলতপুর জুট প্রেস (বিজিএ) এর দৌলতপুরস্থ কার্যালয়ে দৌলতপুর জুট প্রেস ইউনিট এর সভাপতি মো: এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) খুলনা ৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল।এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।এ সময় আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল তার বক্তব্য বলেন আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে ধ্বংস হয়ে যাওয়া জুট মিল গুলোকে পুনরায় চালু করে প্রান চঞ্চল্যতাকে ফিরিয়ে আনবো।পাশাপাশি বেকার হয়ে যাওয়া শ্রমিকরা পুনরায় কাজে পাবে।এসময় আরো উপস্থিত ছিলেন বিজিএর সিনিয়র সদস্য আব্দুল ওহাব সহ শ্রমিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park