1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ১ লাখ টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ১ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (২১ জুন) রাত ৮ টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বড় কাটিগ্রাম এলাকার মো.আব্দুল আলিম ওরফে হাবুর দক্ষিন দুয়ারী চৌচালা বসত ঘরের দরজার সামনের উঠান হইতে মো.নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী হলেন,সদর উপজেলার রাজীবপুর পূর্বপাড়া এলাকার মোঃ লাল মিয়ার ছেলে মোঃ নান্নু মিয়া (৩৫)।ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ১ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ সময় সদর উপজেলার বড় কাটিগ্রাম  এলাকার মো. বদর উদ্দিনেল ছেলে মোঃ আলীম ওরফে হাবু (৪৭), ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পালাইয়া যায়। মো. আব্দুল আলীম ওরফে হাবু দীর্ঘদিন যাবৎ মো.নান্নু মিয়াকে হোরোইন ব্যবসায় সহায়তা করছেন।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ লাখ টাকার হেরোইনসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়ছে । আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park