1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে গাঁজা চাষী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে চারটি গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (২১ জুন) রাত ৯ টার দিকে সাটুরিয়া উপজেলার সাইজাল বরুন্ডি এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে মো.ফয়সাল মিয়া ওরফে বিজয়কে তার বসত ঘরের দক্ষিনে অবস্থিত পাঁকা করা টয়লেটের ছাদের উপর হইতে গ্রেফতার করা হয়।ডিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২) তার নিজ বাড়িতে গোপনে চারটি গাঁজার গাছ রোপণ করেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ মো.ফয়সাল মিয়া ওরফে বিজয়কে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া চারটি গাঁজা গাছের বাজারমূল্য ২০ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজা গাছসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park