1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পরিবেশ দিবসে মানিকগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।বুধবার (১৮ জুন) সকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের নেতৃত্বে কলেজ চত্বরে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা, অর্জুন, মেহগনি, কামেনী, হরতকি ও নিম গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সিয়াম হোসেন, মো. সজিব হোসেন, মো. নাজমুল, মো. সবুজ হোসেন, মো. রকিবুল ইসলাম দিদার, মো. রাতুল, মো. টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা।এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) জনাব নিতাই কুমার ঘোষ, দর্শন বিভাগের প্রভাষক মো. আজিম মিয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন ও মো. আখতারুল ইসলাম।জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বানে মানিকগঞ্জ জেলা ছাত্রদল এই কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের প্রতিটি অঞ্চলে সবুজ পরিবেশ গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চলমান থাকবে।’এ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park