1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

এস এম মমিনুর রহমান।। অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান শেখ (৩০)কে গলাকেটে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভয়নগরের ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের চৌরাস্তা বাজার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার ৮নং ইউনিয়নের সিদ্দিপাশা ইউনিয়নের এলাকাবাসির আয়োজনে নাউলী বাজার সড়কে মানববন্ধন আয়োজন করা হয়।মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়।মিছিলটি নাউলী বাজার  সড়ক প্রদক্ষিণ করে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ঘুরে আবার নাউলী চৌরাস্তায় এসে শেষ হয়।মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ইমাম হোসেন সাধারণ সম্পাদক দৌলতপুর থানা বিএনপি।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চেয়ারম্যান শেখ আবুল কাশেম,জামায়েত নেতা শরীফ বেল্লাল হোসেন, এস এম জাহাঙ্গীর হোসেন, এস এম মজিবর হোসেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মৃত হাসান শেখ এর বড়ো ভাই এস এম মুন্না হোসেন সাধারণ সম্পাদক খুলনা বিএল কলেজ, এস এম ইয়ার আলী, সাবেক চেয়ারম্যান এম জি সারোয়ার ফারাজি, জামায়াত নেতা কবির আহমেদ এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিলন, মীর রেজওয়ান হোসেন জসিম উদ্দিন সোহাগ, ইউনিয়নের প্রায় সকল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park