
শরীয়তপুর প্রতিনিধি।।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল এবং কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী আয়োজন করেন।রবিবার (১৫ জুন) বিকাল ৩ টায় নড়িয়া উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে প্রোগ্রামটি আয়োজন করা হয়।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের মনোনীত এম.পি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বকাউল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা (পশ্চিম) এর আমীর ইঞ্জি. কাহেদ নজরুল ইসলাম, এবং সেক্রেটারি হাসান মাহমুদ। আরো উপস্থিত ছিলেন সাবেক এবং বর্তমান বিভিন্ন দায়িত্বশীল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়িয়া থানার সভাপতি মোঃ নূরুন নবী সিদ্দিক।প্রোগ্রামে বক্তরা বলেন, ছাত্রশিবির কর্মীদেরকে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হতে হবে সেই সাথে সৎ, দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের প্রয়োজনে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। উন্নত ক্যারিয়ার গঠনে ফোকাস দিতে হবে। তারা আরো বলেন ঈদুল আযহার ত্যাগ ও কুরবানীকে কাজে লাগিয়ে ময়দানে কাজ করতে হবে, এবং ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে।প্রোগ্রাম ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঈদের স্মৃতিচারণ করেন, কিভাবে কাটিয়েছেন তাদের ঈদুল আযহা।