1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আজ তাপমাত্রা কমলেও থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

দিগন্তর রিপোর্ট।। বৃষ্টির কারণে ঢাকাসহ দেশের কোথাও কোথাও তাপপ্রবাহের বিস্তার কমেছে। মঙ্গলবার দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ ছিল। গতকাল বুধবার মৃদু তাপপ্রবাহ ছিল ২১ জেলায়। রাজধানী ঢাকায়ও গতকাল তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে কমেছে। কমেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও।আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে। বাড়তে পারে বৃষ্টি। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তিটা থাকবে। চলতি মাসের মাঝামাঝি নাগাদ এটা হয়তো চলে যাবে।সিরাজগঞ্জ বাদ দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের সর্বত্র এবং টাঙ্গাইল, ময়মনসিংহ, ফেনী, বাগেরহাট, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক। তবে বৃহস্পতিবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।গতকাল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর ডিমলায়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতাটা কম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park