1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে কয়েক সেকেন্ডেই যমুনায় বিলীন হলো তিনতলা প্রাথমিক বিদ্যালয়টি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর অব্যাহত ভাঙনে কয়েক মিনিটেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি।গত শনিবার (৭ জুন) দুপুরের দিকে বিদ্যালয়ের তিনতলা ভবনটি পুরোপুরি যমুনায় বিলীন হয়ে যায়। এর আগের দিন শুক্রবার (৬ জুন) বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট পাকা ভবনটির আংশিক নদীতে ডেবে যায়।সোমবার (৯ জুন) দুপুরের দিকে মানিকগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।বাচামাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর ভাঙ্গনের মুখে পড়ে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীগর্ভে ডেবে যায়।পরে গত শনিবার দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়।ভবনের ভিতর থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন,’আমরা খবর পেয়ে গত শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়।কিন্তু গত শনিবার জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park