1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

বাগেরহাটের কচুয়ায় মামাতো ভাইকে খুন করলো ফুফাতো ভাই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বাগেরহাট  প্রতিনিধি।।বাগেরহাটের কচুয়া উপজেলায় সম্পত্তির ভাগাভাগির দ্বন্দে  ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মশিউর রহমান (২৮) নামের মামাতো ভাই নিহত হয়েছে।বুধবার (২৯ মে) সকালে উপজেলার টেংরাখালীর হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।নিহত মশিউর রহমান উপজেলার টেংরাখালী গ্রামের হাজরাপাড়া এলাকার প্রয়াত মাসুদ হাজরার ছেলে।অভিযুক্ত দুজন হলেন মশিউরের ফুফাতো ভাই মো. সাব্বির (২৮) ও মো. বায়েজিদ (২০)।তাঁদের বাড়িও একই এলাকায়।এ ঘটনার পর পুলিশ ওই দুই ভাইকে আটক করেছে।বাগেরহাট পুলিশ মিডিয়া শেলের কর্মকর্তা বাবুল আক্তার জানান, সম্পত্তির দ্বন্দ নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের বিরোধে মামাতো ভাই খুন হয়েছে।ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর আহত হয়।তাকে কচুয়া স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মশিউর মারা গেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park