1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

আক্কেলপুরে গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯মে) উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপত্বিতে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এভিসিবি ৩পর্যায় প্রকল্পের জয়পুরহাট ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু, আক্কেলপুর উপজেলা কো অর্ডিনেটর দীন বন্ধু চন্দ্র রায়সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।এসময় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, হিসাব সহকারীরা গ্রাম আদালতের পেশকারের ভূমিকা পালন করেন। উপজেলায় গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে সেই লক্ষ্যে হিসাব সহকারীদের গ্রাম আদালত পরিচালনা করার জন্য আদেশ নামা লেখা, নথি সংরক্ষণ, রেজিস্ট্রেশন করায় দক্ষতা থাকাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কথা বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park