1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

বিশেষ প্রতিবেদক।।মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও দি এশিয়ান এইজের জেলা প্রতিনিধি মুহাম্মদ লুৎফর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ফয়সাল মোল্লা নামের এক ব্যক্তি,যিনি নিজেকে ইউনিয়ন ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন।এ ঘটনায় সাংবাদিক লুৎফর রহমান সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১২৫, তারিখ: ৩ জুন ২০২৫) করেছেন।ঘটনার পর সাটুরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।তাঁরা দাবি জানিয়েছেন, হুমকিদাতাকে আইনের আওতায় না আনলে সাটুরিয়া প্রেসক্লাব কর্মসূচি দিতে বাধ্য হবে।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সাংবাদিক লুৎফর রহমান থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।সাংবাদিক লুৎফর রহমান জানান, সম্প্রতি তিনি সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের যমুনা ব্রিকসের গরম গ্যাসে শত বিঘা ফসল নষ্ট হওয়ার বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। পাশাপাশি হরগজ মোড় থেকে শিমুলিয়া চৌরাস্তা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করেন।এতে একটি মহল ক্ষিপ্ত হয়ে ওঠে।তিনি অভিযোগ করেন,গত ২৩ মে সকাল ৯টার দিকে হরগজ বাজারে নয়াপাড়া গ্রামের ফয়সাল মোল্লা তাঁর উদ্দেশে প্রকাশ্যে বলেন, ‘তোর মতো সাংবাদিককে পিটিয়ে মেরে ফেললেও কেউ কিছু বলবে না।ওই সময় ফয়সাল সংবাদ মুছে ফেলতে বলেন এবং ভবিষ্যতে একা পেলে মারধর ও খুন-জখমের হুমকি দেন।ফয়সাল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছেন বলে দৈনিক দিগন্তর কে জানান লুৎফর রহমান। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।ঘটনার পর সাটুরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী বলেন, ‘লুৎফর রহমান সম্প্রতি ইটভাটা ও রাস্তা সংস্কার নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। আমরা হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই।দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।’সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘ফয়সাল মোল্লাকে কখনো বিএনপি বা ছাত্রদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। ২০২৪ সালের জুলাই-আগস্টের পর থেকে সে নিজেকে ছাত্রদলের কর্মী দাবি করছে। আসলে তার সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।’অভিযুক্ত ফয়সাল মোল্লার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park