1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, শিবালয়ে যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয়ে এক নারীকে ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে হাসান খন্দকার (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২ জুন) ভোররাতে উপজেলার ডাক্তারখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত হাসান নিহালপুর এলাকার মৃত এয়ার আলী খন্দকারের ছেলে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।মামলার এজাহারে বলা হয়, ‘তানজিলা খন্দকার শম্পা’ নামের ফেসবুক আইডি থেকে হাসান ওই নারীকে ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে গত ১৯ মে ভুক্তভোগীর বাড়ি গিয়ে ভাঙচুর করে হুমকি দেন তিনি।তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, হাসানের বিরুদ্ধে চেক ডিজঅনারের কয়েকটি মামলাও রয়েছে।তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং হাসানের বিরুদ্ধে আরও অভিযোগ আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park