1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

অটস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় আজ মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অটস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব।জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আক্তার বন্যা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, এমডিপিওডির প্রধান মোঃ এন্তাজ আলী, ডি আর আর এর প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সুইট বাংলাদেশের শারমিন আরা।ক্রীড়া উৎসবে মানিকগঞ্জ জেলার তিনটি বিশেষায়িত বিদ্যালয়ের মোট ৬০ জন শিশু প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। উৎসবটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিরা সবাই এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park