1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ইউনিসেফের আয়োজনে বালিকাদের তিনদিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

 

শাওন আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি।।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালিকাদের জন্য তিনদিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।গত ২৯ মে বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান গ্রামের ২০ জন বালিকাকে নিয়ে দুইটি দল গঠন করে এ প্রশিক্ষণ শুরু হয়।প্রশিক্ষণের শেষ দিনে, ১ জুন রবিবার, একটি প্রীতি কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি কোচ, খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া সংগঠকগণ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা কার্যক্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত বিভিন্ন ক্রীড়া উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে।তারা আরও জানান, ইউনিসেফ ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করলে শিশু-কিশোরদের মধ্যে মাদক ও মোবাইল আসক্তি রোধ, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park