
নিজস্ব প্রতিবেদক।। আজ ২৯ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ,মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,সাবেক সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলী আজগর লবী,শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক খুলনা মহানগর বিএনপি,এডভোকেট মোমরেজুল ইসলাম সিনিয়র যুগ্ন আহবায়ক খুলনা জেলা বিএনপি প্রমুখ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা।