1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দিঘলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) বেলা ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহাবুব আলমের সভাপতিত্বে রেলির‌ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, ফাতেমা মোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজাদুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, নার্সিং সুপারভাইজার শিখা আলম, নুসরাত শবনম, শিক্ষার্থী নাসরিন নাহার শিউলি, সুষমা রানী, জাহিদা আক্তার,ফারহানা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।কোন শিশুই যেন অপুষ্টির শিকার না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। গর্ভবতী মা দের পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে অনাগত সন্তানের পুষ্টির চাহিদা পূরণে প্রতিটি পরিবার থেকে দায়িত্ব পালন করতে হবে। যার যার অবস্থান থেকে পুষ্টির জ্ঞান সম্পর্কে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রচার করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park