
খুলনা থেকে ইমরুল ইসলাম।।খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক খোরশেদ আলম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাজের ট্যাক গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।লবণচরা থানার তদন্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, জাল নোটের একটি বড় চালান খুলনায় প্রবেশ করছে এমন খবর পেয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসে তল্লাশি চালানো হয়। এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ৫০০ টাকার ১০ বান্ডিল জাল নোট উদ্ধার করা হয়।তিনি জানান উদ্ধার হওয়া টাকাগুলো পরীক্ষা করে জাল প্রমাণিত হয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।