
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (১২ এপ্রিল) ০০.৩০ ঘটিকায় সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় এসআই মো. লিয়াকত আলীর নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন সিংগাইর উপজেলার বাইমাইল তেলিখোলা এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মো. সানোয়ার হোসেন (২৮) এবং একই উপজেলার বাইমাইল দেওয়ানপাড়া এলাকার পিতা-মৃত রহাম আলীর ছেলে মামুন হোসেন (৩৮)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় আব্দুল কুদ্দুস মিয়ার AAB নামক ইট ভাটার দক্ষিন পাশে হেমায়েতপুরগামী পাঁকা রাস্তার উপর হইতে মো. সানোয়ার হোসেনকে ০১ (এক) কেজি গাঁজা ও মামুন হোসেনকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও হেরোইনের বাজার মূল্য প্রায় ০১ লক্ষ ১০ হাজার টাকা।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার ওসি মো.আবদুল হাই তালুকদার জানান, সিংগাইর থানায় ডিবি পুলিশের পক্ষ হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।