
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ একজন আসামি গ্রেপ্তার হয়েছে। গত ৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে মানিকগঞ্জ থানার বাড়াই ভিকরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ আবদুল হাই তালুকদারের তত্ত্বাবধানে ডিবির একটি দল এ অভিযান চালায়। এসআই মোঃ সজল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।মানিকগঞ্জ থানার বাড়ই ভিকরা এলাকায় অভিযান চালিয়ে হাসান মোল্লার বসত ঘরের সামনে হইতে মোঃ হেলাল (২১), পিতা-আবু তাহেরকে ৫০০ (পাচঁশত) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার ওসি আবদুল হাই তালুকদার জানান, মানিকগঞ্জ সদর থানায় ডিবি পুলিশের পক্ষ হতে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।