
মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক আফরোজা খান রিতাকে তাঁর নিজ বাসভবন এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মানিকগঞ্জ জেলা বার ইউনিটের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।রোববার (৬ এপ্রিল) বিকেলে আইনজীবী ফোরামের নেতারা তাঁর রাজনৈতিক কার্যালয় গিয়ে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে জেলা বিএনপির দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে জেলা বিএনপিকে আরও সংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় জেলা আইনজীবী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আতোয়ার রহমান ভূঁইয়া ফরিদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট জলিল মোল্লা বিল্টু, অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন, অ্যাডভোকেট এস এম শফিউল আজম, অ্যাডভোকেট শাহনাজ পারভীন বাচ্চা সদস্য সচিব অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।শুভেচ্ছা জানানোর পর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় অ্যাড.আতোয়ার রহমান ভূঁইয়া ফরিদ বলেন, “আফরোজা খান রিতার মতো সাহসী ও নির্ভরযোগ্য নেত্রী জেলা বিএনপির দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বেই দল আরও ঐক্যবদ্ধ হবে।”অ্যাড. জসিম উদ্দিন বলেন, “মানিকগঞ্জ বিএনপিকে আন্দোলন-সংগ্রামে শক্তিশালী করতে আমরা আইনজীবীরা সর্বদা প্রস্তুত।”এসময় কমিটির সদস্যরা জানান, দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন এবং সকল আইনি সহায়তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।আফরোজা খান রিতা নেতাদের শুভেচ্ছায় আনন্দ প্রকাশ করেন এবং বলেন, “আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। দলকে সুসংগঠিত করতে আমরা সবাই মিলে কাজ করব।”নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।