
এস ডব্লিউ সাগর তালুকদার।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ইত্তেহাদুল কুররা বাংলাদেশ দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মঙ্গলপুর শাখার মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।আজ ২৭ মার্চ (২৬ রমাদ্বান) ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্র মঙ্গলপুর মাদ্রাসার হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মাও: দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাও: জায়ফর আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাওলানা একেএম ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোরআন প্রশিক্ষণ কোর্স কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা নুরুজ্জামান খান, ক্বারী শহীদুল ইসলাম, সাংবাদিক সাগর তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান আঙ্গুর, আব্দুল হাই বশির, ক্বারী আবুল হাসনাত, ক্বারী নুর আলম, আবুল কালাম, ক্বারী তোফাজ্জল হোসেন, এবং উপস্থিত ছিলেন ছাত্র / ছাত্রী বৃন্দ।