1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

এস এম দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি।। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর  বিএনপি’র ত্রি – বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত  হয়েছে।১৭ ফেব্রুয়ারী সোমবার দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা  বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উদ্বোধন করেন,জামালপুর জেলা শাখার বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে সভাপতিত্ব করেন, জামালপুর ১ আসনের সাবেক  সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান  মিল্লাত। উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুদ করিম পলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী  খান সোহেল।এতে অন্যান্যদের মধ্যে আরো  বক্তব্য রাখেন,  ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এ ছাড়া আরো অনেকেই বক্তব্য রাখেন।দ্বিতীয় পর্বে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত,সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ সাদা,বিনা প্রতিদ্বন্দিতায় পৌর বিএনপির নির্বাচিত হয়েছেন,সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক মঞ্জুরুল হক মঞ্জু এবং কাউন্সিলরদের ভোটে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত পৌর আহবায়ক কমিটির সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সাজু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park