1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ (বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া অফিস আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।এ সময় সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, পাওয়ার গ্রিডের নির্বাহি প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোশাররফ হোসেন বাদল, আব্দুল মোমিন, আবুল বাশার, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক ও শিশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনে সাটুরিয়া ও সিংগাইর উপজেলার বালক দল অংশগ্রহণ করে এবং এক-এক গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে সিংগাইর উপজেলা সাটুরিয়া উপজেলাকে পরাজিত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park