1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গোপালগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

 

গোপালগঞ্জ প্রতিনিধি।। গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কিছু দোকানপাটে হামলা করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে।তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে জয়নুলের এক সমর্থক তার (জয়নাল) দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমের কয়েকজন সমর্থক বিতরণকারীকে মারধরে করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেন। উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park