1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক কাবাডি (মেয়ে) ও দাবা (ছেলে ও মেয়ে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।কাবাডি খেলায় মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ১০ জন করে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। পাশাপাশি দাবা প্রতিযোগিতায় ছয়টি বিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী অংশ নেয়।ক্রীড়া প্রতিযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা,জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ শিক্ষকমন্ডলী ও খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন মত্ত উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপরদিকে দাবা প্রতিযোগিতায় (বালক) চ্যাম্পিয়ন হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়। বালিকা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park