1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জ মুক্ত দিবস আজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১৩ ই ডিসেম্বরের এই দিনে জেলার মুক্তি বাহিনীর কঠিন প্রতিরোধে মানিকগঞ্জ ছেড়ে পালায় পাক হানাদার বাহিনী।সকাল হতে মুক্তিবাহিনী ও সাধারণ জনতার বিজয় উল্লাস ছড়িয়ে পরে পথে প্রান্তরে। মুক্ত আকাশে উড়ে লাল সবুজ পতাকা।সিংগাইরের গোলাইডাঙ্গা সুতা লরি আজিমনগর, বায়ড়া, নিড়ালি,তেরশ্রী, সাটুরিয়া সহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি খন্ড খন্ড যুদ্ধ হয়। গ্রামে গ্রামে হামলা চালায় পাকিস্তানি দোসর ও রাজাকারা পুড়িয়ে দেয় কয়েক হাজার ঘরবাড়ি। ৯ মাসের মুক্তিযুদ্ধে এ জেলায় শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা।এছাড়াও হত্যা করা হয় সাত হাজার গ্রামবাসীকে।২২ নভেম্বর পাকিস্তানি বাহিনী ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে হামলা চালায় এবং তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩জনকে হত্যা করে।ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানি হানাদাররা মানিকগঞ্জ থেকে পালাতে শুরু করে। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্ত হয় মানিকগঞ্জ।এ উপলক্ষে আজ রাত ১২ টা ১ মিনিটে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৫৪টি মোমবাতি জ্বালিয়ে দিনব্যাপী দিবসটি পালনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো.বশির আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুন,অতিরিক্ত প্রশাসক মো: আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park