1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ব্লুমসে দিনব্যাপী ‘প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্প’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের বাসাই গ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ব্লুমসে ‘প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসনের সহযোগিতায় ও সিআরপি বাস্তবায়িত ‘ইক্যুইট্যাবল এ্যান্ড ইনক্লুসিভ হেলথ এ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর পারসন্স উইথ ডিজ্যাবিলিটি (ইআইএইচআরপিডি)’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।আজ মঙ্গলবার সকাল ১০ টায় ব্লুমস প্রাঙ্গনে প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করা হয়।দিনব্যাপী এ আয়োজনে সিআরপির ডাক্তার, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্টরা আটিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন।সিআরপির কর্মকর্তারা জানান, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের (নারী এবং প্রতিবন্ধী মেয়েসহ) জন্য ন্যায়সঙ্গত এবং অর্ন্তভুক্তিমূলক স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইআইএইচআরপিডি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।অনুষ্ঠানের শুরুতে সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসনের প্রোগ্রাম অফিসার মো. তারিকুল ইসলাম সজিব ও ইআইএইচআরপিডি প্রকল্পের ব্যবস্থাপক রহমতুল বারী সিবিএম এর কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সিআরপি ও সিবিএম এর যৌথ উদ্যোগে পরিচালিত কার্যক্রম তুলে ধরেন।সিআরপি মানিকগঞ্জ শাখার ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম ইআইএইচআরপিডি প্রকল্পের সকল সুবিধা বিশেষ করে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত ব্যাক্তিদের চিকিৎসা সেবা, সিআরপি মানিকগঞ্জ এর আউটডোর থেরাপী সার্ভিস ও সারাদেশ থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামুল্যে কারিগরী প্রশিক্ষনের কার্যক্রমের বিষয় তুলে ধরেন। মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ও অতিঃ পিপি(নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল)এড. মুহাম্মদ মাছুদুল হক প্রতিবন্ধী ব্যক্তিদের পুর্নবাসনে ব্লুমস ও সিআরপিসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সিআরপি মানিকগঞ্জ ও সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যক্রমের প্রচার ও প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন।এছাড়া ব্লুমসের প্রতিষ্ঠাতা শহীদ এসি রবিউল করিমের স্বপ্ন বাস্তবায়নে ব্লুমস বিশেষায়িত বিদ্যালয় একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন উল্লেখ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে তথা পুনর্বাসনে সকলকে এগিয়ে আসার আহবান জানান প্রতিষ্ঠানের সভাপতি জি আর শওকত আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park