1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ: তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নাম সারাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে।আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কতটুকু সহযোগিতা করতে পারব জানি না। তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন। তাদের হুইল চেয়ারের দরকার হবে না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পুঙ্গ তাদেরকে বিএনপি ক্ষমতা আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন। যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে।তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারেন। আমরা সবাই যদি সবার সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন নিজেদের কল্পনার বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park