1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন হরিণটানা গেটে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়ে আরও দু’জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মোংলা উপজেলার সানবান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মিরাজ মোয়াজ্জেম ও ইজিবাইক চালক বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকার জনৈক হানিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ রাব্বি হাওলাদার।সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার এসআই মো: জাকির হোসেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ইজিবাইক চালক মোহাম্মাদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ মোয়াজ্জেমের মৃত্যু হয়। এছাড়া ইজিবাইক চালক মোহাম্মাদ রাব্বি গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ জনের মৃত্যুর কথা চিকিৎসকরা আমাদের অবগত করেন। আহত দু’জনকে তাদের আত্মীয়রা চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।আইনী প্রক্রিয়া শেষে মৃত দু’জনের মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park